ময়মনসিংহ - ব্রাহ্মণবাড়িয়া।
প্রথম দিকে এটার নাম ছিল "মামুন খান পরিবহন"।
২০১০ থেকে ১০ বছর যাবৎ এই একটা বাস দিয়েই আমি এবং আমার ফুল ফ্যামিলি যাতায়াত করি৷
- সার্ভিস তুলনামূলক ভালো।
- মূল ড্রাইভার হাবিব আংকেল অনেক অভিজ্ঞ ড্রাইভার৷
- টিকেট ম্যান সাঈদ আংকেল যথেষ্ট আন্তরিক। (হয়তো এখন নাই)।
- তার পরিবর্তে এখন যেই ছেলেটা টিকেট কাটে সেও অনেক ভালো৷ সব সময় আম্মু একা গেলে উনার জন্য ভালো সীটের ব্যবস্থা করে দেয়৷
- সুপারভাইজার হারুন আংকেল ও অনেক ভালো৷
- এসিস্টেন্ট টাও ভালো। নাম জানিনা।
- পাঠগুদামের কাউন্টার ম্যান খুবই ভালো ও আন্তরিক লোক৷
- তবে একটা হিন্দু লোক আছে চিকন করে, নাম জানিনা, তার ব্যবহার খুবই খারাপ।
এটা সম্ভবত Ali Sadat Mohammad Sayem আংকেলের বাস :)
২০১০ এ যখন বাসের "মামুন খান" ছিল তখন চেসিস ছিল টাটা ৭০৯/৯০৯, বাস ছিল ভাঙ্গা চূড়া। ক্লাসিক বডি, নেভি ব্লু পেইন্ট। (তখন মাল বোঝাই ট্রাকের কাছেও ওটি খেতাম 😄)
২০১১ তে বাস চেঞ্জ করে ভাল বাস নেয়। ইঞ্চিন ছিল টাটা।
২০১৬/১৭ তে আবারো বাস চেঞ্জ করে ১৩ লাখ দিয়ে মিতসুবিশি নেয়৷ তবে কন্ডিশন ভালো ছিল না তাই কিছু দিন চালিয়ে সেল করে দেয়৷
২০১৭ তে রয়েল কোচ থেকে নীল কালারের একটা টাটা কিনে।
২০১৮ তে সেটা সেল করে দেয় এবং প্যাকেট ১৬১৬ ভাইকিং চেসিস কিনে যার উপড় সেমি প্যাকেট বডি প্লেস করে এখন যথেষ্ট ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে।
বাস বাড়ানোর কথা ছিল কিন্তু রুট পার্মিশন নিয়ে প্রবলেম থাকায় আর বাড়াতে পারছেনা।
কাউন্টার নাম্বার নিচে দিয়ে দিলাম।
কিন্তু ব্রাহ্মনবাড়িয়া থেকে ময়মনসিংহ যাবার সময় আগের দিন রাতেই সব সীট বুকড হয়ে যায়৷ তাই আগের দিন সন্ধ্যায় ফোন করে সীট কনফার্ম করে রাখবেন৷
পাঠগুদাম র্যালীর মোড় থেকে ১২.২০ মি.
☎01739-397544 (ময়মনসিংহ পাটগুদাম র্যালির মোড়)
☎01926-116394 (গাড়ীর মোবাইল)
☎0851-63030 (অভিযোগ)
-
লিখেছেন: অবশেষে মেহেদী